আদালত

সাকার পক্ষে সাফাই সাক্ষী দেবে ৭ জন

সালাউদ্দিন কাদের
সালাউদ্দিন কাদের

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পক্ষে রায় পুনর্বিবেচনার শুনানিতে ৭ জন সাফাই সাক্ষী দেয়ার জন্য আবেদন করেছেন।

সোমবার সকালে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয় বলে তার আইনজীবী।

এ ৭ জনের মধ্যে চার জন পাকিস্তানের, একজন যুক্তরাষ্ট্রের ও বাকি দু'জন বাংলাদেশি।

গত ৩০ সেপ্টেম্বর এ যুদ্ধাপরাধীর পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর ১৪ অক্টোবর রায় পুনর্বিবেচনার আবেদন করেন তিনি।

গত ২০১৩ সালের ১ অক্টোবর মানবতাবিরোধী অপরাধে সাকা চৌধুরীর ফাঁসির আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে এ বছরের ২৯ জুলাই তার মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করে আপিল বিভাগ।

বিগত ২০১০ সালের ১৬ ডিসেম্বর অন্য একটি মামলায় গ্রেপ্তার হন সাকা চৌধুরী। পরে একই বছরের ১৯ ডিসেম্বর তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ