আদালত

কুনিও হত্যা মামলা: বিপ্লব-হীরার জামিন আবেদন নামঞ্জুর

হোশি কুনিও
হোশি কুনিও

রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা মামলার আসামি মহানগর বিএনপি নেতা রাশেদ উন নবী খান বিপ্লব ও হুমায়ুন কবীর হীরার জামিনের আবেদন নামঞ্জুর করেছে আদালত।

সোমবার তাদের পক্ষে জামিনের আবেদন করলে রংপুরের কাউনিয়া আমলি আদালতের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিউল আলম তা নামঞ্জুর করেন।

পাবলিক প্রসিকিউটর আব্দুল মালেক বলেন, বিপ্লবকে কারাগারে প্রেরণ করলেও হীরা এখনও পুলিশ রিমান্ডে রয়েছে।

গত ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারী গ্রামে নিজস্ব কৃষি খামার দেখতে যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন জাপানি এ নাগরিক।

আটক এ দুজনকে প্রথমে ১০ দিনের করে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং দ্বিতীয় দফায় হুমায়ুন কবীর হীরাকে আরো ৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

হীরার ১৫ দিনের রিমান্ডের মেয়াদ আজ শেষ হয়েছে। তবে এখনও এ হত্যাকাণ্ডের কোনো ক্লু উদ্ঘাটন করতে পারেনি পুলিশ।

হোশি কুনিও ইসলাম ধর্ম গ্রহণ করায় হত্যাকাণ্ডের ১১ দিনের মাথায় ১৩ অক্টোবর ভোর রাতে ব্যাপক গোপনীয়তার মাঝে তাকে রংপুর নগরীর মুন্সিপাড়া কবর স্থানে দাফন করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ