সিলেটে ব্লগার অনন্ত বিজয় হত্যা মামলার পরবর্তী শুনানি ৪ নভেম্বর। সোমবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে এর শুনানি হওয়ার কথা ছিল।
তবে মামলার নথি মেট্রোপলিটন দায়রা জজ আদালতে থাকায় শুনানি পিছিয়ে গেছে। আলোচিত এ মামলার অন্যতম আসামি মোহাইমেন নোমান মেট্রোপলিটন দায়রা জজ আদালতে মিস কেস করলে মামলার নথিপত্র মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালত থেকে মেট্রোপলিটন দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়। ফলে সোমবার নির্ধারিত তারিখে শুনানি না হয়ে তা পিছিয়ে যায়।
গত ১২ মে সকালে সিলেটের সুবিদবাজার এলাকায় ব্লগার অনন্তকে কুপিয়ে হত্যা করা হয়। ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে লেখার পাশাপাশি যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তির দাবিতে গণজাগরণ মঞ্চের আন্দোলনেও তিনি সক্রিয় ছিলেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: