ছিন্নমূল শিশুদের নিয়ে পরিচালিত 'মজার স্কুল' এর চার কর্মকর্তাকে জামিন মঞ্জুর করেছে আদালত। সোমবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম তাদের জামিন দেন।
তারা হলেন: আরিফুর রহমান, হাসিবুল হাসান, জাকিয়া সুলতানা ও ফিরোজা আলম খান।
জামিনের পর আরিফুর রহামন জানান, 'অদম্য বাংলাদেশ' নামে একটি এনজিও স্কলুটি পরিচালনা করে। পথশিশুদের লেখাপড়ার পাশাপাশি কম্পিউটারও শেখানো হতো সেখানে।
বাড়ি থেকে পালিয়ে আসা মোবারক নামে এক শিশুকেও সেখানে আশ্রয় দেয়া হয়। তার চাচার অভিযোগের ভিত্তিতে ১২ সেপ্টেম্বর রামপুরার বনশ্রী এলাকার ‘সি’ ব্লকের ৭ নম্বর বাড়ি থেকে ওই স্কুলের কর্মকর্তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ১০ শিশুকে উদ্ধার করা হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: