আদালত

সাকা-মুজাহিদের রিভিউ শুনানি ২ নভেম্বর

সাকা-মুজাহিদ
সাকা-মুজাহিদ

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলবদর কমান্ডার আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদনের শুনানি আগামী ২ নভেম্বর।

মঙ্গলবার সকালে অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ দিন ধার্য করেন।

আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সালাউদ্দিন কাদের ও মুজাহিদের পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন।

এর আগে, গতকাল সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে রায় পুনর্বিবেচনার শুনানিতে ৪ পাকিস্তানিসহ সাতজনকে সাফাই সাক্ষী করতে আবেদন করা হয়।

গত ১৬ জুন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুজাহিদ ও ২৯ জুলাই সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের চূড়ান্ত রায় দেয়া হয়।

পরে ৩০ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। ১৪ অক্টোবর রায় পুনর্বিবেচনার আবেদন করেন সালাউদ্দিন ও মুজাহিদের আইনজীবীরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ