নারায়ণগঞ্জের সাত খুন মামলার বাদী সেলিনা ইসলাম বিউটির দায়ের করা রিভিশন মামলার শুনানি শেষে আগামী ৯ নভেম্বের এ বিষয়ে আদেশের দিন ধার্য করেছে আদালত।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত শুনানি ও যুক্তিতর্ক শেষে এ দিন ধার্য করে।
২০১৪ সালের ২৭ এপ্রিল সাত খুনের ঘটনার পর চলতি বছরের ৯ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা এজাহারভুক্ত ৬ জন আসামিকে বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এ অভিযোগপত্র যথাযথ হয়নি—উল্লেখ করে বাদী সেলিনা ইসলাম বিউটি এর বিরুদ্ধে গত ৮ জুলাই সিনিয়র জুডিশিয়াল আদালতে নারাজি আবেদন করেন।
পরে আদালত তা খারিজ করলে তিনি ২৭ জুলাই জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন মামলা দায়ের করেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: