আদালত

কিবরিয়া হত্যা: সাক্ষ্য গ্রহণ শেষ

কিবরিয়া হত্যা
কিবরিয়া হত্যা

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। বুধবার সকালে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসানের আদালতে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

সকালে সিলেট সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী ছাড়া জেল হাজতে থাকা ১৩ আসামিকে আদালতে তোলা হয়েছে।

এর আগে ৩০ সেপ্টেম্বর এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মামলার বাদী হবিগঞ্জের সংসদ সদস্য আব্দুল মজিদ খানসহ এ পর্যন্ত ৫ জনের সাক্ষ্য নেয়া হয়েছে।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় শাহ এএমএস কিবরিয়াসহ ৫ জন নিহত হন। ঘটনার ১০ বছর পর গত ১৩ সেপ্টেম্বর সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে ৩২ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

মালার ৩২ আসামির মধ্যে ১৪ জন জেল হাজতে, ৮ জন জামিনে এবং ১০ জন আসামি পলাতক রয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ