মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জামালপুরের রাজাকার কমান্ডার শামসুল হকসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
সোমবার সকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ার-উল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেয়।
পাশাপাশি ১৮ নভেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়।
তাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন ও গুমের অভিযোগ আনা হয়েছে।
এসবের মধ্যে উল্লেখযোগ্য হলো জামালপুরে রাজাকার-আলবদর ও শান্তি বাহিনী গঠন করে ১০ হাজারের বেশি মানুষকে হত্যার অভিযোগ। ৮ আসামির মধ্যে ২ জন কারাগারে থাকলেও ৬ জন পলাতক রয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: