কাদের সিদ্দিকীর মনোনয়নপত্রের বৈধতা নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে তার আইনি লড়াইয়ের মধ্যে টাঙ্গাইল-৪ আসনের উপ নির্বাচন স্থগিত করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার নির্বাচন কমিশনের আবেদন শুনে আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই আদেশ দেন।
নিয়মিত বেঞ্চে বিষয়টি শুনানির জন্য আগামী ২ নভেম্বর দিন ঠিক করে দিয়েছেন তিনি।
কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণ করতে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিতের যে আবেদন নির্বাচন কমিশন করেছে তা শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেয়া হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: