আদালত

মুদ্রাপাচার মামলা: মোশাররফ বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

খন্দকার মোশাররফ হোসেন
খন্দকার মোশাররফ হোসেন

মুদ্রাপাচার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।

বুধবার ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক আতাউর রহমান তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ২৯ নভেম্বর দিন ঠিক করেছেন।

মামলার এজাহারে বলা হয়, খন্দকার মোশাররফ হোসেন ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে অর্জিত আট লাখ চার হাজার ১৪২ পাউন্ড যুক্তরাজ্যের লয়েড ব্যাংকে তার ও স্ত্রী বিলকিস আক্তারের যৌথ অ্যাকাউন্টে জমা করেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ নয় কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা।

দুদকের দায়ের করা তার বিরুদ্ধে এ মামলায় ২০০১ থেকে ২০০৬ সালে স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার টাকা বিদেশে পাচারের অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ, ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি দুদকের পরিচালক নাসিম আনোয়ার বাদী হয়ে রমনা মডেল থানায় মামলাটি দায়ের করেন। একই বছর আগস্টে মামলার অভিযোগপত্র দেয় দুদক।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ