খুলনায় শিশু রাকিব হত্যা মামলায় আগামী রোববার যুক্তিতর্ক শুরুর দিন ঠিক করা হয়েছে। বুধবার এ মহানগর দায়রা জজ আদালত দিন ধার্য করে।
এর আগে আসামিপক্ষের আইনজীবীরা ফৌজদারী কার্যবিধি ৪২৭ ধারায় আদালতে আবেদন করেন। শুনানিতে তারা, আসামিদের বিরুদ্ধে আনা পরিকল্পিত হত্যার পরিবর্তে অপরিকল্পিত হত্যা ৩০৪ ধারায় বিচারের জন্য যুক্তি উপস্থাপন করেন। উভয়পক্ষের আইনজীবীর শুনানি শেষে আদালত আসামি পক্ষের আবেদন নামঞ্জুর করে।
পরে আসামিদের বিরুদ্ধে এ মামলার চার্জশীটভুক্ত ৩৮ জন সাক্ষীর অভিযোগ আলাদা করে পড়ে শোনানো হয়। তাদের পক্ষে কোন সাফাই সাক্ষী উপস্থাপন করতে রাজি না হলে রোববার থেকে যুক্তিতর্ক শুরুর জন্য নির্দেশ দেয় আদালত।
গত ৩ আগষ্ট কাজ ছেড়ে দেয়ার অপরাধে শিশু রাকিবকে তার পূর্বের কর্মস্থল শরীফ মটরর্সে ধরে এনে পায়ু পথে বায়ু প্রবেশ করে হত্যা করে গ্যারেজ মালিক শরিফ ও তার সহযোগী মিন্টু।
এ ঘটনায় শরিফ, মিন্টু এবং শরিফের মা বিউটি বেগমকে আসামি করে গত ২৫ আগস্ট আদালতে চার্জশিট দেয় পুলিশ।