সংস্কৃতিকমন্ত্রী আসাদুজ্জামান নুরের গাড়িবহরে হামলাসহ চার জনকে হত্যা মামলায় বিএনপির ৬২ নেতা-কর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার সকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করে বিএনপির এ ৬২ নেতা-কর্মী।
বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিগত ২০১৩ সালের ১৪ ডিসেম্বর তৎকালীন সংসদ সদস্য আসাদুজ্জামান নুর লক্ষ্মীচাপ ও বেলতরী এলাকা পরিদর্শন শেষে নীলফামারী ফেরার পথে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা তার গাড়িবহরে হামলা চালায়। এ ঘটনায় আওয়ামী লীগের তিন জন নেতা ও এক পথচারী নিহত হন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: