বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার সাক্ষীকে জেরা করছেন আইনজীবীরা।
বৃহস্পতিবার সকালে ঢাকার বকশীবাজারের আলীয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ আদালতে সোনালী ব্যাংক ক্যান্টনমেন্ট শাখার ক্যাশিয়ার ওয়ালিদ আহমেদকে জেরা করেন আসামী পক্ষের আইনজীবীরা।
জেরা শেষে শাহজালাল ইসলামী ব্যাংক কুষ্টিয়া শাখার সিনিয়র অফিসার মামুন উজ জামান, মেট্রোমেকার্স এ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের সাবেক সিনিয়র অফিসার সাইফুল ইসলাম তৌহিদ আদালতে হাজির হন।
চিকিৎসার জন্য লন্ডনে থাকায় খালেদা জিয়া আদালতে হাজির হতে পারেননি । তার পক্ষে আইনজীবীরা আদালতে হাজিরা দেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: