আদালত

কিবরিয়া হত্যা মামলা: আজও হয়নি সাক্ষ্যগ্রহণ

কিবরিয়া
কিবরিয়া

আদালতে আসামিরা উপস্থিত না থাকায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আজও হয়নি। বৃহস্পতিবার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান এ কারণে সাক্ষ্যগ্রহণ করেন নি।

সকালে আদালতে হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্তকৃত মেয়র জিকে গউছসহ ৫ আসামিকে হাজরি করা হয়।

সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের (স্পেশাল পিপি) কিশোর কুমার কর জানিয়েছেন, বৃহস্পতিবার আবদুর রউফ ও এরফান আলীসহ ৩ জনের সাক্ষ্য দেয়ার কথা ছিল। আগামী ৪ ও ৫ নভেম্বর সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেছে আদালত।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় শাহ এএমএস কিবরিয়াসহ ৫ জন নিহত হন। ঘটনার ১০ বছর পর গত ১৩ সেপ্টেম্বর সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে ৩২ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

এদের মধ্যে লুৎফুজ্জামান বাবর, আরিফুল হক, জি কে গউছ, মুফতি হান্নানসহ ১৪ জন কারাগারে, আটজন জামিনে আছেন। বিএনপির নেতা হারিছ চৌধুরীসহ ১০ জন পলাতক। চলতি বছরের ২১ জুন মামলাটি হবিগঞ্জ আদালত থেকে সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ