গোপালগঞ্জের জজকোর্ট চত্তরে সিরিজ বোমা হামলার ঘটনায় ৫ জনকে ১০ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত। এছাড়া অনাদায়ে আরোও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মমতাজ বেগম এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন: মিলন খান, জিল্লুর রহমান মোল্লা, জিয়াউর রহমান ও গিয়াস উদ্দিন হাসান আলী। এ মামলায় খালাস পেয়েছেন ৪ জন।
মামলার এজহারে বলা হয়, ২০০৫ সালের ১৭ আগস্ট গোপালগঞ্জের জজ কোর্ট চত্বরসহ ৫টি স্থানে সিরিজ বোমা হামলা চালানো হয়। ওই ঘটনায় গোপালগঞ্জ সদর থানার এসআই সিরাজুল হক একটি মামলা দায়ের করেন।
২০০৬ সালের ১৬ জুন সদর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এরমধ্যে ৩ জন মারা গেছেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: