আদালত

মামুনের খালাসের আদেশ বাতিল

গিয়াস উদ্দিন আল মামুন
গিয়াস উদ্দিন আল মামুন

জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের খালাসের আদেশ বাতিল করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মামলাটি হাইকোর্টে পুনঃশুনানির নির্দেশ দিয়েছে আদালত।

রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ রায় দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, ১০১ কোটি ৭৩ লাখ টাকা জ্ঞাত আয়-বহির্ভূতভাবে অর্জনের এ মামলায় ২০০৮ সালে বিশেষ আদালত মামুনকে কারাদণ্ড দিয়ে ছিলেন।

২০১২ সালের ৩০ জুলাই তাকে (মামুন) ওই মামলা থেকে খালাস দেয় হাইকোর্ট। পরে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে দুদক লিভ টু আপিল করে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ