আদালত

টাঙ্গাইল-৪ উপনির্বাচন: ৩১ জানুয়ারি পর্যন্ত স্থগিত

হাইকোর্ট
হাইকোর্ট

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনের স্থগিতাদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। এরমধ্যে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্রের বৈধতা নিয়ে দেয়া রুল আগামী ৩১ জানুয়ারির মধ্যে হাইকোর্টে নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেয়।

পবিত্র হজ ও তাবলিগ জামাত নিয়ে বিতর্কিত মন্তব্য করায় কাদের সিদ্দিকীর ভাই আবদুল লতিফ সিদ্দিকী আওয়ামী লীগ ও মন্ত্রিসভা থেকে বহিষ্কৃত হওয়ার পর গত ১ সেপ্টেম্বর সংসদ সদস্যপদ থেকে পদত্যাগ করেন। পরে এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

উপনির্বাচনে প্রার্থী হতে কাদের সিদ্দিকী ও তার স্ত্রীসহ ১০ জন মনোনয়নপত্র জমা দেন। ঋণখেলাপি হওয়ার কারণ দেখিয়ে রিটার্নিং কর্মকর্তা গত ১৩ অক্টোবর বাছাই শেষে কাদের ও তার স্ত্রী নাসরিন সিদ্দিকীসহ চারজনের মনোনয়নপত্র বাতিল করেন।

এর বিরুদ্ধে কাদের সিদ্দিকী ইসিতে আপিল করলে তা ১৮ অক্টোবর খারিজ হয়। এরপর প্রার্থিতা ফিরে পেতে গত ২০ অক্টোবর হাইকোর্টে রিট আবেদন করেন তিনি। আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে পরদিন ২১ অক্টোবর হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণ করতে নির্দেশসহ রুল জারি করেন।

রুলে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিলে ইসির সিদ্ধান্ত কেন আইনগত কতৃর্ত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। এরপর ২২ অক্টোবর সব প্রার্থীদের সঙ্গে কাদের সিদ্দিকীকে গামছা প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা। হাইকোর্টের এই নির্দেশ চ্যালেঞ্জ করে গত সোমবার আপিল বিভাগে ওই আবেদন করে ইসি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ