মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল বদর বাহিনীর প্রধান মতিউর রহমান নিজামীর আপিলের শুনানি পেছানো হয়েছে।
মঙ্গলবার আপিল বিভাগের কার্যতালিকায় মামলাটি শুনানির জন্য থাকলেও একজন জ্যেষ্ঠ বিচারপতি ছুটিতে থাকায় তা অনুষ্ঠিত হয়নি।
গত ৯ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষের আইনজীবীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায়ের নথিপত্র আপিল বিভাগে পাঠের মধ্যে দিয়ে শুরু হয় শুনানি।
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাদের দায়ে গত বছরের ২৯ অক্টোবর নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: