আদালত

৩য় দফায় জামিন নামঞ্জুর লিটনের

সাংসদ লিটন
সাংসদ লিটন

শিশু শাহাদত হোসেন সৌরভকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটনের জামিন তৃতীয় দফায় নামঞ্জুর করে আদালত।

বুধবার দুপুরে সুন্দরগঞ্জ আমুলি আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুল হাসান ইউসুফ ওই মামলার শুনানি শেষে তা নামঞ্জুর করেন।

তবে শুনানিকালে সাংসদ লিটনকে আদালতে হাজির করা হয়নি।

লিটনের আইনজীবী সিরাজুল ইসলাম বাবু জানান, সকালে শিশু সৌরভ হত্যা চেষ্টা এবং ভাঙচুর-লুটপাটের মামলায় জামিনের আবেদন করা হয়।

বিচারক ভাঙচুর-লুটপাটের মামলায় জামিন দিলেও সৌরভ হত্যাচেষ্টার মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর আগে গত ২৫ অক্টোবর আদালতে তার জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করেন বিচারিক হাকিম ওয়াহিদুজ্জামান।

উল্লেখ্য, গত ২ অক্টোবর ভোরে সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপালচরণ এলাকায় গুলিতে আহত হয় শাহাদাত হোসেন সৌরভ নামে ৯ বছরের এক শিশু। পরদিন এমপি লিটনের বিরুদ্ধে তার ছেলেকে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা করেন শিশুটির বাবা সাজু মিয়া। এছাড়া এমপি লিটনের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ৬ অক্টোবর আরেকটি মামলা করেন সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামের বাসিন্দা লিটনের প্রতিবেশী হাফিজার রহমান মণ্ডল।

ওই দুই মামলায় এমপি লিটনকে ১৪ অক্টোবর রাতে রাজধানীর উত্তরায় তার বোনের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ওই রাতেই তাকে গাইবান্ধায় নিয়ে আসা হয়। পরদিন তাকে গাইবান্ধার সুন্দরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তার পক্ষে একদল স্থানীয় আইনজীবী জামিনের আবেদন করেন। কিন্তু বিচারক ওই জামিনের আবেদন নাকচ করে তাকে জেলহাজতে পাঠান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ