আদালত

তাভেলা হত্যাকাণ্ড: কাইয়ুমের ভাই মতিন ৮ দিনের রিমান্ডে

তাভেল্লা হত্যা
তাভেল্লা হত্যা

রাজধানীতে ইতালীয় নাগরিক তাভেলা সিজার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বিএনপি নেতা সাবেক কমিশনার এমএ কাইয়ুমের ছোট ভাই এমএ মতিনকে ৮ দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে আদালতে নেয়ার পর ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এ আদেশ দেন।

রিমান্ড আবেদনে বলা হয়, বিদেশি হত্যাকাণ্ডের সঙ্গে এ আসামির জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। ঘটনার মূল রহস্য উদ্ঘাটন ও হত্যাকাণ্ডের সঙ্গে আর কারা জড়িত আছেন, তাদের ধরতে এ আসামিকে রিমান্ডে নেয়া প্রয়োজন। শুনানি শেষে আদালত তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করে।

এ নিয়ে এ মামলার মোট ৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে শুটার রুবেল, কালা রাসেল ও শরীফ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অপর আসামি চাকতি রাসেলও আজ আদালতে স্বীকারোক্তি দিতে পারেন।

গত ২৬ অক্টোবর এ চার আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ দাবি, এক আসামির দেয়া জবানবন্দিতে মতিনের নাম এসেছে। আর গতকাল ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোরের বেনাপোল থেকে মতিনকে গ্রেপ্তার করা হয়।

বুধবার রাতে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বেনাপোল সীমান্তের ছোট আচড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বেনাপোল পোর্ট থানা ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ- ডিবি।

বৃহস্পতিবার সকালে তাকে ঢাকায় আনা হয়। এর আগে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

মতিন অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে যাওয়ার জন্য বেনাপোলে যান। বিষয়টি জানতে পেরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম বুধবার রাতে যশোর পৌঁছায় সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

রাত ১২টার দিকে বেনাপোল পোর্ট থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ২৮ সেপ্টেম্বর গুলশানে সিজার তাবেলাকে গুলি করে হত্যা করা হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ