মোবাইল ফোনের রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে জাতীয় সংগীতের ব্যবহারকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
বৃহস্পতিবার বেসরকারির মোবাইল অপারেটর রবির অজিয়াটার করা আপিল আবেদন খারিজ করে দিয়ে এ রায় দেয় আপিল বিভাগ। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে ৩ বিচারকের আপিল বেঞ্চ এ রায় দেয়।
এর আগে, গত ১১ মে গ্রামীণফোন ও বাংলালিংকের করা আপিল আবেদনও খারিজ করে দিয়ে হাইকোর্টের রায় বহাল রাখে আপিল বিভাগ। এ রায়ের পর মোবাইল ফোনের রিংটোন ও ওয়েলকাম টিউনে জাতীয় সংগীত ব্যবহার নিষিদ্ধই থাকলো।
একইসঙ্গে, জাতীয় সংগীতকে মোবাইলের রিংটোন হিসেবে ব্যবহার করায় রবি অজিয়াটা লিমিটেডকে ৩০ লাখ টাকা মহাখালী ক্যান্সার হাসপাতালকে দেয়ার নির্দেশ দিয়েছে আদালত।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: