আদালত

কিবরিয়া হত্যা মামলা: ২ জনের সাক্ষ্যগ্রহণ

শাহ এ এম এস কিবরিয়া
শাহ এ এম এস কিবরিয়া

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় দুই জনের সাক্ষ্যগ্রহণ করেছে আদালত।

আদালত আগামী ১১ ও ১২ নভেম্বর মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেছে। এ মামলায় এ পর্যন্ত ৫ জনের সাক্ষ্যগ্রহণ করেছে আদালত।

বৃহস্পতিবার সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মকবুল আহসানের আদালতে সাক্ষ্যগ্রহণের ষষ্ঠ দিন বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দুই সাক্ষী হবিগঞ্জের আব্দুর রউফ ও ইরফান আলীর সাক্ষ্যগ্রহণ হয়।

আদালতের পিপি কিশোর কুমার কর সাংবাদিকদের এ কথা নিশ্চিত করেন।

তিনি বলেন, সাক্ষ্যগ্রহণের সময় মামলায় গ্রেপ্তার ১৪ আসামির মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৩ জন আদালতে উপস্থিত ছিলেন। অসুস্থতার কারণে সিলেট সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী হাজির হননি।

তিনি বলেন, আলোচিত এ মামলায় ১৭১ জনের জবানবন্দি শুনবে আদালত।

গত ৩০ সেপ্টেম্বর মামলার বাদী হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খানের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

উল্লেখ, ১৯৯৬-২০০১ মেয়াদে আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী ছিলেন কিবরিয়া। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় তিনিসহ পাঁচজন নিহত হন।

ঘটনার রাতেই হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।

তিন দফা তদন্তের পর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিলেট অঞ্চলের সহকারী পুলিশ সুপার মেহেরুন নেছা পারুল ২০১৪ সালের ২১ ডিসেম্বর ৩২ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেন। এতে সিলেটের মেয়র আরিফুল হক, হবিগঞ্জের মেয়র গউছ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়।

হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ গত ১১ জুন মামলাটি সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠান।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ