আদালত

অভিজিৎ হত্যা মামলার আসামি জাফরান ৫ দিনের রিমান্ডে

 অভিজিৎ
অভিজিৎ

বিজ্ঞান লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যা মামলার আসামি জাফরান হাসানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আমিনুল হক এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৭ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মোহাম্মদ ফজলুর রহমান জাফরান হাসানকে জিজ্ঞাসাবাদে আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। ওই আবেদনের ওপর আজ শুনানি শেষে এই আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রিমান্ডের আবেদনে বলা হয়, আসামির জাফরান হাসানকে এর আগে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

এ সময় তিনি জঙ্গি সংগঠনের বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলেন। কিন্তু যাচাই-বাছাই করে দেখা যায়, সেখানে অনেক তথ্য মিথ্যা। অপরদিকে আসামি শফিউর রহমান ফারাবি রিমান্ডে জঙ্গিদের বিরুদ্ধে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। প্রকৃত সত্য উদ্ঘাটনে আসামিকে পুনরায় রিমান্ডে নেওয়া প্রয়োজন।

এ মামলায় এখন পর্যন্ত মোট আটজন আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁরা কারাগারে আছেন।

গত ২৬ ফেব্রুয়ারি রাতে বইমেলা থেকে বের হওয়ার পর টিএসসির কাছে সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন ফুটপাতে খুন হন অভিজিৎ রায়। আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ