আদালত

শিশু রাকিব হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড

খালাস পেলেন বিউটি বেগম

শিশু রাকিব
শিশু রাকিব

খুলনায় শিশু রাকিব হত্যা মামলার রায়ে ২ জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রোববার খুলনা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দিলরুবা সুলতানা চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন: শরিফুল ইসলাম ও মিন্টু খান। অপর আসামি বিউটি বেগম বেকসুর খালাস পেয়েছেন।

এর আগে বেলা সাড়ে ১১টা ৪৬ মিনিটে খুলনা জেলা কারাগার থেকে মামলার আসামি গ্যারেজ মালিক ওমর শরীফ, তার সহযোগী মিন্টু খান ও শরীফের মা বিউটি বেগমকে খুলনা মহানগর দায়রা জজ আদালতে আনা হয়।

এ সময় আদালতপাড়ায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়।

গত ২৯ অক্টোবর এ দিন ঠিক করে আদালত।

এর আগে আসামিপক্ষের আইনজীবীরা ফৌজদারী কার্যবিধি ৪২৭ ধারায় আদালতে আবেদন করেন। শুনানিতে তারা, আসামিদের বিরুদ্ধে আনা পরিকল্পিত হত্যার পরিবর্তে অপরিকল্পিত হত্যা ৩০৪ ধারায় বিচারের জন্য যুক্তি উপস্থাপন করেন। উভয়পক্ষের আইনজীবীর শুনানি শেষে আদালত আসামি পক্ষের আবেদন নামঞ্জুর করে।

পরে আসামিদের বিরুদ্ধে এ মামলার চার্জশিটভুক্ত ৩৮ জন সাক্ষীর অভিযোগ আলাদা করে পড়ে শোনানো হয়। তাদের পক্ষে কোনো সাফাই সাক্ষী উপস্থাপন করতে রাজি না হলে যুক্তিতর্ক শুরুর জন্য নির্দেশ দেয় আদালত।

গত ৩ আগস্ট কাজ ছেড়ে দেয়ার অপরাধে শিশু রাকিবকে তার পূর্বের কর্মস্থল শরীফ মটরর্সে ধরে এনে পায়ু পথে বায়ু প্রবেশ করে হত্যা করে গ্যারেজ মালিক শরিফ ও তার সহযোগী মিন্টু।

এ ঘটনায় শরিফ, মিন্টু এবং শরিফের মা বিউটি বেগমকে আসামি করে গত ২৫ আগস্ট আদালতে চার্জশিট দেয় পুলিশ।

৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করার বিষয়টি নিশ্চিত করে মামলার বাদীপক্ষের আইনজীবী মোমিনুল ইসলাম বলেন, সাক্ষ্য গ্রহণকালে তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাক্ষীরা তাদের শনাক্ত করেন।

তিনি আরো বলেন, ৫ অক্টোবর শুনানি শেষে মামলার তিন আসামি শরীফ মোটরসের মালিক মো. শরীফ, মিন্টু খান ও শরীফের মা বিউটি বেগমের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ গঠন করা হয়। অভিযোগ গঠনের পর ১১ অক্টোবর থেকে টানা পাঁচ দিন সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেন মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দিলরুবা সুলতানা।

গত ২৫ আগস্ট খুলনা মহানগর হাকিম আদালতে ৩ জনকে অভিযুক্ত করে এবং ৪০ জনকে সাক্ষী রেখে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানার উপপরিদর্শক কাজী মোস্তাক আহম্মদ।

অভিযুক্ত ৩ জন হলেন: নগরের টুটপাড়া কবরখানার পাশের মোটরসাইকেল গ্যারেজ শরীফ মোটরসের মালিক মো. শরীফ, তার সহযোগী মিন্টু এবং শরীফের মা বিউটি বেগম।

প্রসঙ্গত, গত ৩ আগস্ট বিকেলে মোটরসাইকেলের হাওয়া দেয়া কমপ্রেসর মেশিনের পাইপ শিশু রাকিবের পায়ুপথে ঢুকিয়ে পেটে হাওয়া দিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন রাকিবের বাবা মো. নুরুল আলম বাদী হয়ে তিনজনের নামে খুলনা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ