আদালত

সৌরভ হত্যাচেষ্টা: সাংসদ লিটনের জামিন মঞ্জুর

সাংসদ লিটনের জামিন মঞ্জুর
সাংসদ লিটনের জামিন মঞ্জুর

শিশু সৌরভকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে আদালত। সংসদ অধিবেশন চলাকালীন পর্যন্ত এ জামিন বহাল থাকবে।

রোববার সকাল সোয়া ১১টার দিকে গাইবান্ধা জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালত এ আদেশ দেয়।

এর আগে একই আদালতে বৃহস্পতিবার জামিনের আবেদন করা হলে আদালতের বিচারক অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মইনুল হাসান ইউছুফ রোববার জামিন আবেদনের শুনানির দিন ধার্য করেন।

প্রসঙ্গত, সুন্দরগঞ্জ উপজেলার দহবন্ধ ইউনিয়নের গোপালচরণ এলাকায় ২ অক্টোবর ভোরে এমপি লিটনের লাইসেন্স করা পিস্তলের গুলিতে আহত হয় শিশু সৌরভ।

এ ঘটনায় সৌরভের বাবা বাদী হয়ে ৩ অক্টোবর এমপি লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ