আদালত

শিশু সাঈদ হত্যার অভিযোগ গঠন রোববার

শিশু সাঈদ
শিশু সাঈদ

সিলেটের স্কুলছাত্র আবু সাঈদ অপহরণ ও হত্যা মামলায় রোববার অভিযোগ গঠন করা হবে।

গত ২৯ অক্টোবর শুনানি শেষে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে চার্জ গঠনের তারিখ নির্ধারণ করেন আদালত।

মামলার বাদী পক্ষের আইনজীবী আবদুল মজিদ খান মানিক বলেন, আদালতের তারিখ অনুযায়ী (৮ নভেম্বর) রোববার চার্জ গঠন হওয়ার কথা।

তিনি আরো বলে, গত ২৩ সেপ্টেম্বর সিলেট মহানগর ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) আবদুল আহাদ চৌধুরী। পরে তা আমলে নেন আদালত।

মামলাটি ম্যাজিস্ট্রেট আদালত থেকে চার্জ গঠনের জন্য নারী ও শিশু নির্যাতন ট্র্যাইব্যুনালে স্থানান্তর করেন।

অভিযোগপত্রে বিমানবন্দর থানার কনস্টেবল (বরখাস্ত) এবাদুর রহমান পুতুল, র্যা বের কথিত সোর্স আতাউর রহমান গেদা, সিলেট জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম রাকিব ও প্রচার সম্পাদক মাহি হোসেন মাছুমকে অভিযুক্ত করা হয়।

গত ১১ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে সিলেট নগরীর রায়নগর থেকে স্কুলছাত্র আবু সাঈদকে (৯) অপহরণ করা হয়। এরপর ১৩ মার্চ রাত সাড়ে ১০টায় বিমানবন্দর থানার পুলিশ কনস্টেবল এবাদুর রহমানের বাসার ছাদ থেকে সাঈদের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ