বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘পাকবন্ধু’ বলার অভিযোগে দায়ের এক মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মানগর হাকিম লুৎফুর রহমান শিশির এ পারোয়ানা জারি করেন।
বাদির উপস্থিতিতে প্রতিবেদন গ্রহণের বিষয়ে শুনানির জন্য দিন ঠিক ছিল আজ।
এ বছরের ২১ মে গোয়েন্দা পুলিশের মতিঝিল জোনাল টিমের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার জুয়েল রানা ঘটনাটি প্রমাণিত বলে আদালতে প্রতিবেদন দাখিল করেন।
গতবছর ১৯ অক্টোবর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক ঢাকা মহানগর মুখ্য হাকিকেমর আদালতে তার বিরুদ্ধের অভিযোগ দাখিল করেন। পরে তা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
উল্লেখ, ২০০১৪ সালের ২৯ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের ইয়র্ক হলে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত ‘বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বিশ্বনেতা শহীদ জিয়াউর রহমান: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় শেখ মুজিব বঙ্গবন্ধু নন, পাকবন্ধু, তিনি জাতির জনক হতে পারেন না; তিনি হত্যাকারী, আওয়ামী লীগ কখনোই জনগণের মনের ভাষা বুঝতে পারেনি; তারা ১৯৭১ সালের ৭ মার্চ অথবা ২৫ মার্চ জনগণের মনের ভাষা বুঝেন নি; ১৯৭১ সালের ২৫ মার্চ বাংলাদেশের লাখ জনতাকে নিরাপদ মনে করেননি শেখ মুজিব, তিনি নিরাপদ মনে করেছিলেন হানাদারবাহিনীকে- এ বক্তব্য দেন তারেক রহমান।