আদালত

না.গঞ্জ সাত খুন: সাঈদের জামিন আবেদন নাকচ

 সাত খুন
সাত খুন

নারায়ণগঞ্জে সাত হত্যা মামলার অন্যতম আসামি বরখাস্তকৃত র‌্যাব সদস্য তারেক সাঈদের জামিন আবেদন গ্রহণ করেনি আদালত।

সোমবার সকালে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিক ইমামের আদালতে এর বিচার কাজ শুরু হয়।

এ সময় ৭ খুনের ২ টি মামলার মধ্যে অ্যাডভোকেট চন্দন সরকার ও তার গাড়ি চালক ইব্রাহিম হত্যা মামলার বিচার কাজ শুরু করার জন্য জেলা জজ আদালতে মামলা প্ররণের নির্দেশ দিয়েছে আদালত।

এছাড়া র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা তারেক সাঈদ, আরিফ হোসেন ও এম এম রানাসহ মামলার ২২ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন।

গত বছরের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ৬ জনের এবং পরদিন আরও একজনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নারায়ণগঞ্জ পৃথক দুটি মামলা করা হয়।

২৮ এপ্রিল কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ৭ মে নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা ডা: বিজয় কুমার পালের দায়ের করা মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী করা হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ