আদালত

মুক্তাগাছায় শিশু ফরহাদ হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড

ময়মনসিংহ
ময়মনসিংহ

ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ফরহাদ হত্যা মামলা ৬ জনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার জেলার অতিরিক্ত দায়রা জজ জহিরুল কবির এ হত্যা মামলার রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন: সাহেব আলী, আব্দুল কদ্দুস, ইব্রাহিম, আব্দুল মজিদ মধু, মোনাজাত আলী ওরফে মন্তা ও মো. জুয়েল।

আর যাবজ্জীবন সাজা হয়েছে কমলা খাতুন নামের এক নারীর।

আসামিদের মধ্যে পলাতক সাহেব আলী ছাড়া সবাই রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, মুক্তাগাছা উপজেলার খেরুয়াজানি ইউনিয়নের খেরুয়াজানি গ্রামের আইয়ুব আলীর সঙ্গে আসামিদের জমি নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে ২০১০ সালের ৭ মে তারা আইয়ুবের ছেলে ফরহাদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তিন দিন পর বাড়ির পাশের পুকুর পাড়ে ফরহাদের মরদেহ পেয়ে পুলিশে খবর দেয় পরিবার।

এ ঘটনায় ফরহাদের বাবা মুক্তাগাছা থানায় সাত জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ওই সাতজনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দেয়।

বাদীপক্ষে ১৮ জনের সাক্ষ্য শোনার পর বিচারক সোমবার এ মামলার রায় ঘোষণা করেন।

বাদীপক্ষে এ মামলা পরিচালনা করেন এ ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ আদালতের এপিপি অ্যাডভোকেট সুবোধ চন্দ্র সরকার। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ