আদালত

খোকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাদেক হোসেন খোকা
সাদেক হোসেন খোকা

রাজধানীর পল্টন থানার রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র (চার্জশিট) আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১৩ সালের ১৪ অক্টোবর নয়া পল্টন মাওলানা ভাসানী মিলনায়তনে বিএনপির এক আলোচনা সভায় নেতাকর্মীদের উদ্দেশ্য করে সাদেক হোসেন খোকা বলেন, '২৫ অক্টোবর বিএনপির সমাবেশে সবাই দা, কুড়াল, খন্তে, কাস্তি, বল্লম ইত্যাদি যার যা কিছু আছে তা নিয়ে হাজির হবেন। প্রয়োজনে রক্তের বন্যা বয়ে দিব, তাও সমাবেশ বাস্তবায়ন করে ছাড়ব।'

ওই ঘটনায় ২০১৩ সালের ৭ ডিসেম্বর রাষ্ট্রদ্রোহের অভিযোগে খোকার বিরুদ্ধে মামলাটি করে পল্টন থানা পুলিশ। ২০১৪ সালের ২৯ নভেম্বর তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। খোকা বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ