আদালত

মামলা চলতে বাধা নেই বদির বিরুদ্ধে

আবদুর রহমান বদি
আবদুর রহমান বদি

কক্সবাজারের সরকারদলীয় সাংসদ আবদুর রহমান বদির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা বাতিল চেয়ে আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ মামলা বাতিলের বিষয়ে করা আবেদন 'উত্থাপিত হয়নি' মর্মে খারিজের এ আদেশ দিয়েছে।

দুদকের আইনজীবী মোহাম্মদ খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, এর ফলে নিম্ন আদালতে বদির বিরুদ্ধে মামলাটি চলতে আইনগত আর কোনো বাধা থাকলো না।

তিনি বলেন, আগামী ১৮ নভেম্বর নিম্ন আদালতে বদির বিরুদ্ধে দুদকের করা মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ঠিক রয়েছে।

আদালতে বদির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী।

গত বছরের ২১ আগস্ট দুদকের উপপরিচালক আবদুস সোবহান ঢাকার রমনা থানায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ সাংসদ বদির বিরুদ্ধে মামলাটি করেন।

অভিযোগ গত ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনে দেয়া সম্পদের তথ্য বিবরণীতে বদি ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেন বলে আনা হয়।

গত ৮ সেপ্টেম্বর ওই মামলায় বদির বিরুদ্ধে অভিযোগ গঠন করে ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালত। এরপর ওই মামলাটি বাতিল চেয়ে সেপ্টেম্বরে হাইকোর্টে আবেদন করেন বদি।

মামলার কার্যক্রম স্থগিত চাওয়ার পাশাপাশি মামলাটি কেন বাতিল করা হবে না-তা জানতে চেয়ে রুল জারির জন্যও আবেদনে বলা হয়। ওই আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার হাইকোর্ট তা খারিজ করে দেয়।

এর আগেও বদি একাধিকবার মামলা বাতিল চেয়ে আবেদন করেন, তবে কোনো আবেদনই আদালতে মঞ্জুর হয়নি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ