আদালত

মঞ্জুর সাজা বাতিলের আদেশ আপিলে বহাল

আনোয়ার হোসেন মঞ্জুর
আনোয়ার হোসেন মঞ্জুর

সম্পদের হিসাব-সংক্রান্ত দুর্নীতি মামলায় পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সাজা বাতিলের আদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দিয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) এ সংক্রান্ত আপিল আবেদন খারিজ করে এ আদেশ দেয়।

দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান আর আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে ছিলেন রোকনউদ্দিন মাহমুদ ও আহসানুল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বিগত ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে প্রায় দুই কোটি ১০ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। ওই মামলায় নিম্ন আদালত তাকে কারাদণ্ড দেন। পরে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্ট ২০১০ সালে তার সাজা বাতিল করে। এর পর দুদক ওই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ