আদালত

গয়েশ্বরের মুক্তির পথ খুলল

গয়েশ্বর চন্দ্র রায়
গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় রাজধানীর রামপুরা থানার একটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।

রোববার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেছে।

আদালতে গয়েশ্বরের পক্ষে ছিলেন আইনজীবী নিতাই রায় চৌধুরী ও মিথুন রায় চৌধুরী বলেন, জামিনের ফলে তার কারাগার থেকে মুক্তি পেতে আর কোনো বাধা থাকল না।

তারা সাংবাদিকদের বলেন, ২০১৩ সালের ডিসেম্বরে রামপুরা থানায় গয়েশ্বরের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটি করেছিল পুলিশ। তার বিরুদ্ধে মোট ২৭টি মামলা বিচারাধীন আছে।

আজকেরটিসহ সব মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন— ফলে কারাগার থেকে তার মুক্তি পেতে আর কোনো বাধা নেই বলে জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ