নাইকো দুর্নীতি মামলায় আগামী ৫ জানুয়ারি মধ্যে বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকে নিম্ন আদালতে আত্মসমর্পন করতে হবে।
রোববার নিম্ন আদালতে পৌঁছেছে রায়ের বৈধতার কপি। সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের কর্মকর্তা খুরশীদ আলম।
খালেদা জিয়া দেশে ফেরার পর আত্মসমর্পনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে জানিয়েছেন তার আইনজীবী
এর আগে ১৫ জুন বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুদকের নাইকো দুর্নীতি মামলা বাতিল চেয়ে করা খালেদা জিয়ার আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট।
হাইকোর্টের রায়ে বলা হয়, নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম নিম্ন আদালতে চলবে এবং ওই রায়ের অনুলিপি হাতে পাওয়ার দুই মাসের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়।
নাইকো মামলার বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদনের নিষ্পত্তি করে বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এর ফলে খালেদার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার বিচার চলতে আর কোনো বাধা থাকল না বলে জানান আইনজীবীরা।