আদালত

কুনিও হত্যাকাণ্ড: আটক ৩ যুবক প্রাথমিকভাবে স্বীকার করেছে

কুনিও হোশি
কুনিও হোশি

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ আটক তিনজনকে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার দেখানো হয়েছে।

রোরবার এ সময় জাপানী নাগরিক কুনিও হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টি ওই তিন যুবক প্রাথমিকভাবে স্বীকার করেছে বলে জানান তদন্তকারী কর্মকর্তা।

এর আগে শনিবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ও কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম তাদের ওই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর নিয়ে আসতে রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে আবেদন করেন। এ নিয়ে এই মামলার আসামি হলো পাঁচজন।

এই তিনজন হলেন রংপুর মহানগর যুবদলের সদস্য রংপুর শহরের শাহীপাড়ার রাজিব হাসান ওরফে মেরিল সুমন (২৮), শহরের জুম্মাপাড়ার নওশাদ হোসেন ওরফে ব্ল্যাক রুবেল (২৬) ও শালবন মিস্ত্রিপাড়ার কাজল চন্দ্র বর্মণ ওরফে ভরসা কাজল (৩২)।

এই তিন জনকে গত বৃহস্পতিবার দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার সাতনইল ও বিদিরপুর এলাকা থেকে আটক করে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব-৫)। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে দুটি মামলা করেন র্যা বের নায়েক আব্দুস সাত্তার।

রংপুরের কোতোয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানীর ভাষ্য, ওই তিনজনের বিরুদ্ধে রংপুরের কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে।

ওসি জাহিদুল ইসলাম আজ দুপুরে প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া তিনজনকে রংপুর জাপানি নাগরিক কুনিও হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে তাঁদের রংপুরে পাঠাতে আজ দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে আবেদন করা হয়।

এর আগে এই হত্যা মামলায় হুমায়ুন কবির ওরফে হীরা ও রাশেদ-উন-নবী খান ওরফে বিপ্লব নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। হুমায়ুন ছিলেন কুনিওর ব্যবসায়িক সহযোগী। রাশেদ-উন-নবী রংপুর মহানগর বিএনপির সদস্য।

চলতি বছরের ৩ অক্টোবর সকালে রংপুর শহরের উপকণ্ঠে কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রামে দুর্বৃত্তের গুলিতে খুন হন জাপানি নাগরিক কুনিও হোশি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ