চট্টগ্রামে সাত বছর বয়সী শিশু ইয়াছিন আরাফাতকে অপহরণের পর হত্যার দায়ে ৪ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার সকালে তিন আসামির উপস্থিতিতে চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: মো. ফারুক, মো. আনোয়ার, মো. ইদ্রিস ও মো. সুজন। তাদের মধ্যে সুজন পলাতক।
চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আইয়ুব খান জানিয়েছেন, অভিযোগ প্রমাণ হওয়ায় ৪ জনকে দণ্ডবিধিতে ফাঁসির আদেশ, নারী ও শিশু নির্যাতন আইনের ধারায় যাবজ্জীবন, ৫ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
তবে সব সাজা একসঙ্গে চলবে। এ ছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় রাবিয়া বেগম নামের এক নারীকে বেকসুর খালাস দেন আদালত।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: