আদালত

কুনিও হত্যা মামলা: চাঁ’গঞ্জে আটক তিন ব্যক্তি ২ দিনের রিমান্ডে

হোশিও কোনিও
হোশিও কোনিও

রংপুরে দুর্বৃত্তদের গুলিতে জাপানি নাগরিক কুনিও হোশি নিহতের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জে আটক তিন ব্যক্তির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতের বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির এ আদেশ দেন।

গতকাল রংপুর মহানগর বিএনপি নেতা রাশেদুন্নবী খান বিপ্লব ও তার ব্যবসায়িক পার্টনার হুমায়ুন কবীর হিরার জামিনের আবেদন আবারো নামঞ্জুর করে আদালত। জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সফিউল আলম শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করেন। পরবর্তী তারিখ আগামী ৩০ নভেম্বর ধার্য করেন তিনি।

একইসঙ্গে বিএনপি নেতা বিপ্লবের উন্নত চিকিৎসার জন্য কারাগার কর্তৃপক্ষকে নির্দেশও দেয় আদালত।

গতকাল চাঁপাইনবাবগঞ্জে র্যা বের হাতে অস্ত্রসহ গ্রেপ্তার রংপুরের ৩ ছাত্রদল ও যুবদলের নেতাকে আগামী ১৮ নভেম্বর জুডিশিয়াল আদালতে হাজিরের জন্য সিডব্লিউ ইস্যুর নির্দেশ দেয় আদালত।

এরআগে, রোববার মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা ওই ৩ আসামিকে জাপানি নাগরিক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।

উল্লেখ, চলতি বছরের ৩ অক্টোবর সকালে রংপুর শহরের উপকণ্ঠে কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রামে দুর্বৃত্তের গুলিতে খুন হন জাপানি নাগরিক কুনিও হোশি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ