সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় জাফরান আহমদ নামের এক আসামির ৭ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার সকালে সিলেট মহানগর হাকিম আদালত-২ এর বিচারক আনোয়ারুল হক এ আদেশ দেন।
মামলার তদন্তকারি কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আরমান আলী আসামির ১৫ দিনের রিমাণ্ডের আবেদন করলে আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করে। ৩ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছে আদালত।
গত ১২ মে সিলেট মহানগর সুবিদবাজার বনকলাপাড়া এলাকায় লেখক অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করা হয়।
পরে আনসার বাংলা ৮ নামের একটি সংগঠন এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: