আদালত

নুসরাত নির্যাতন: হাইকোর্টের আদেশ বহাল আপিলে

হাইকোর্ট
হাইকোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের- ঢাবি ছাত্রী নুসরাত জাহান তুষ্টিকে নির্যাতনের ঘটনায় তার স্বামী মেজর নাজির উদ্দিনের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।

এতে এ মামলা কোর্ট মার্শালে নেয়ার বিষয়টিও স্থগিত হয়ে পড়েছে।

সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দিয়েছে।

নুসরাত জাহানকে নির্যাতনের অভিযোগে তার স্বামী মেজর মো. নাজির উদ্দিনের বিরুদ্ধে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ওই মামলা চলছিল। গত ১২ আগস্ট সেনা কর্মকর্তার বিরুদ্ধে নারীও নির্যাতন আইনে করা মামলার বিচার সামরিক আদালতে (কোর্ট মার্শাল) চলতে পারে কি না, এ প্রশ্ন ওঠায় মামলাটির কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট।

একই সঙ্গে এ মামলার নথি কোর্ট মার্শালে বিচারের জন্য পাঠাতে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে দেয়া সেনা সদরদপ্তরের চিঠির কার্যকারিতা স্থগিত করেছে হাইকোর্ট। এরপর রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে লিভ-টু-আপিল দায়ের করে।

সোমবার ওই আবেদনের শুনানি শেষে রাষ্ট্রপক্ষের লিভ-টু-আপিল খারিজ করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।

মামলার নথিপত্র থেকে জানা যায়, গত ২ এপ্রিল টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা করেন কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরুল ইসলাম ভূঁইয়া। এতে অভিযোগ করা হয়, যৌতুকের দাবিতে তার মেয়ে নুসরাত জাহানকে মারধর করেছেন তার স্বামী মেজর মো. নাজির উদ্দিন।

গত ৩০ মার্চ টাঙ্গাইলের কালিহাতীতে নুসরাতের শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ