আদালত

না’গঞ্জ সাত খুন

চাঁদাবাজির মামলায় কারাগারে নূর হোসেন

নূর হোসেন
নূর হোসেন

নারায়ণগঞ্জ ৭ খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে সিদ্ধিরগঞ্জের একটি চাঁদাবাজি মামলায় শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সেইসঙ্গে, আগামী ১৮ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য্য করে হয়।

সোমবার সকালে শুনানির নির্ধারিত তারিখ অনুযায়ী নারায়ণগঞ্জ মুখ্য মহানগর হাকিম সাঈদুজ্জামান শরীফের আদালতে তাকে হাজির করা হয়।

২০১৩ সালের ২৫ মে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে প্যাকেজিং ফ্যাক্টরীর মালিক আকরাম হোসেনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে নূর হোসেন ও তার সহযোগিরা। সাত খুনের পর নূর হোসেন ভারতে পালিয়ে গেলে ২০১৪ সালের ২৭ মে আকরাম হোসেন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় নূর হোসেনকে প্রধান আসামি করে ১৩ জনকে অভিযুক্ত করে চাঁদাবাজির মামলা করেন।

এদিকে, ১২ নভেম্বর (বৃহস্পতিবার) রাতে নারায়ণগঞ্জে সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে বাংলাদেশের কাছে ফেরত দেয় ভারত। যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষ। তাকে নিয়ে রাতেই ঢাকার উদ্দেশে রওনা দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এর আগে নূর হোসেনকে ফেরত পাঠাতে বিকালে কলকাতার দমদম কারাগার থেকে তাকে বের করা হয়। সেখান থেকে নূর হোসেনকে ভারতের পেট্রাপোল সীমান্তে নিয়ে আসে ভারতীয় পুলিশ। রাত সাড়ে ১০টার দিকে বেনাপোল পোর্ট থানার ওসি ও ইমিগ্রেশন ওসি একটি মাইক্রবাসে করে ভারতের বন্দরে যান।

সেখানে সাড়ে ১১টার দিকে নূর হোসেনকে হস্তান্তর করা হয়। পরে সেখান থেকে দুই কর্মকর্তা নূর হোসেনকে নিয়ে বাংলাদেশে ফেরেন এবং দ্রুত

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ