আদালত

৩৪তম বিসিএস পরীক্ষার ফল নিয়ে রুল জারি

হাইকোর্ট
হাইকোর্ট

৩৪তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশের বিষয়টি কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি নাঈমা হায়দার ও মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছে।

চার সপ্তাহের মধ্যে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান, সদস্য, পরীক্ষা নিয়ন্ত্রক, শিক্ষাসচিব, আইনসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবসহ ৯জন বিবাদীকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

সহকারী অ্যাটর্নি জেনারেল ফরিদা ইয়াসমিন বলেন, ৩৪তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিটকারীদের আইনজীবী মোহাম্মদ নূর উজ সাদিক সাংবাদিকদের বলেন, ৩৪তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চৌধুরী জাফর শরীফ ও আল মাসুম রিফাত এই ৩৪তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ কেন অবৈধ নয়, তা নিয়ে গত সপ্তাহে এ রিট আবেদনটি করেন। আজ তার শুনানি শেষে আদালত এ রুল জারি করেছেন।

সাদিক বলেন, ‘আমরা আদালতকে জানিয়েছি, ৩৪তম বিসিএস পরীক্ষার ফল মেধা ও কোটা আলাদাভাবে করা হয়নি— একীভূত করে এ ফল প্রকাশ করা হয়েছে, যা আইনসংগত নয়।

তিনি আরো বলেন, নিয়মানুযায়ী প্রতিবন্ধী কোটায় ১% পরীক্ষার্থীকে চাকরি দিতে হবে সে হিসাবে ২১ জন প্রতিবন্ধীর নিয়োগ পাওয়ার কথা। কিন্তু মাত্র তিন জনকে নিয়োগের সুপারিশ করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। আদালতকে আরো জানানো হয়েছে, যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও ৪০৪টি পদ শূন্য রাখা হয়েছে।

গত ২৯ আগস্ট ৩৪ তম বিসিএসের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। ২ হাজার ১৫৯ জনকে নিয়োগের সুপারিশ করে পাবলিক সার্ভিস কমিশন। নন-ক্যাডার অভিধান ২০১০-এর ৫ এর ১ ধারা অনুযায়ী মেধাক্রম অনুসারে চূড়ান্ত ফল তৈরি করতে হবে। কিন্তু তারা (পিএসসি) এটা না করে রোল নম্বরের ওপর ভিত্তি করে এ ফল প্রকাশ করেছে। প্রথা অনুযায়ী, ফল মেধাক্রম ও কোটা আলাদা করে ফল প্রকাশ করা হয়ে থাকে। এবার তা না করে মেধাক্রম ও কোটা একীভূত করে ফল প্রকাশ করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ