আদালত

নাটোরে সিরিজবোমা হামলা মামলার আসিমারা আবারো কারাগারে

 কারাগার
কারাগার

নাটোরে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সিরিজবোমা হামলা মামলার জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ-জেএমবি ৭ নেতাকে আদালতে হাজির করা হয়।

বুধবার দুপুরে গাজিপুরের কাশিমপুর ও রাজশাহী কারাগার থেকে একজন করে এবং নাটোর কারাগার থেকে ৫ জনকে কড়া নিরাপত্তার মধ্যে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়।

এসময় মামলার সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন আদালতের বিচারক প্রদীপ কুমার রায়।

মামলায় মোট ৬৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ করা হয়।

পরে আদালতের বিচারক আসামিদের পুনরায় জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

উল্লেখ্য ২০০৫ সালের ১৭ আগস্ট নিষিদ্ধ ঘোষিত জেএমবি সদস্যরা জেলা প্রশাসকের কার্যালয়, বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ ৮টি স্থানে একযোগে সিরিজ বোমা হামলা চালায়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ