আদালত

কেরানীগঞ্জে ৪ খুন: চার জনের ফাঁসি

জেলা দায়রা জজ
জেলা দায়রা জজ

লুটের মালামাল ভাগ নিয়ে দ্বন্দ্বের জের ধরে ঢাকার কেরানীগঞ্জে একই পরিবারের চার জনকে হত্যায় আসামি চার জনের বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করেছে আদালত।

বৃহস্পতিবার ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস এ রায় ঘোষণা করেন।

তারা হলো: সুমন, জাকারিয়া হোসেন জনি, সুমন ওরফে সিএনজি সুমন ও মো. নাসিরউদ্দিন।

অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় মামলার আরেক আসামি আফসানা আক্তারকে খালাস দিয়েছে আদালত।

গত ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর দক্ষিণ কেরানীগঞ্জের কদমপুর এলাকার ছয় তলা একটি ভবনের দ্বিতীয় তলা থেকে অটোরিকশা চালক সাজু আহমেদ (৩৫), তার স্ত্রী রাজিয়া বেগম (২৬), ছেলে ইমরান (৫) ও মেয়ে সানজিদার (৩) হাত-পা চোখ বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ।

তদেন্ত জানা যায়, সাজু এবং এ মামলার আসামিরা সংঘবদ্ধ একটি ডাকাত দলের সদস্য। লুটের মালের ভাগ নিয়ে দ্বন্দ্বের জের ধরে ওই হত্যাকাণ্ড ঘটে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ