আদালত

লালমনিরহাটে সিরিজবোমা হামলা, জেএমবির ২ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড

কারাদণ্ড
কারাদণ্ড

লালমনিরহাটে সিরিজবোমা হামলা মামলায় জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ-জেএমবির ২ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মামলার আরেক আসামিকে ১০ বছরের কারাদন্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিঞা মোহাম্মদ আলী আকবর আজিজি এ রায় দেন।

জেএমবি সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তা ওরফে সুমন ও মনিরুজ্জামান ইকবাল ওরফে সেলিমকে যাবজ্জীবন কারাদন্ড দেয়ার সময় আদালতে হাজির ছিল।

এ মামলায় পলাতক আরেক আসামি সাদিকুল ইসলাম ওরফে সাদিককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। সেইসঙ্গে প্রত্যেক আসামিকে ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।

উল্লেখ, ২০০৫ সালের ১৭ আগস্ট লালমনিরহাটের জেলা জজ আদালত ও জেলা প্রশাসকের আফিসসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে বোমার বিস্ফোরণ ঘটায় তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ