আদালত

জবাবদিহির ধারা বাতিল চেয়ে স্থগিতাদেশ পাননি দুদক চেয়ারম্যান

হাইকোর্ট
হাইকোর্ট

দুর্নীতি দমন কমিশন-দুদক কমিশনারদের জবাবদিহির বাধ্যবাধকতা সংক্রান্ত আইনের ধারা বাতিলে হাইকোর্টের দেয়া রায় স্থগিতের আবেদন করে আপিল বিভাগের সাড়া মেলেনি কমিশনের চেয়ারম্যান।

রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদসের আপিল বেঞ্চ দুদক চেয়ারম্যানের আবেদন শুনে তাতে ‘নো অর্ডার’ দিয়েছে।

জবাবদিহির বাধ্যবাধকতা সংক্রান্ত আইনের ধারাটি ছিল ১২(২)।

ওই ধারা চ্যালেঞ্জ করে আইনজীবী কামাল হোসেন হাইকোর্টে রিট আবেদন করেন। আজ তিনি নিজেই আপিল বিভাগে শুনানিতে ছিলেন।

পরে তিনি সাংবাদিকদের তিনি বলেন, এই আদেশের ফলে এখন হাইকোর্টের রায়ই বহাল থাকল।

আপিল বিভাগে দুদক চেয়ারম্যানের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান। আর দুদক কমিশনারের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও এস এম আবদুর রউফ।

আদেশের পর খুরশীদ আলম বলেন, আমরা রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পেলে নিয়মিত ‘লিভ টু আপিল’ করব।

বিগত ২০০৪ সালর দুর্নীতি দমন কমিশন আইনের ১২ (২) ধারায় বলা হয়, চেয়ারম্যানের সার্বিক তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণে অন্যান্য কমিশনারগণ তাহাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন এবং সেইরূপ দায়িত্ব পালনের ক্ষেত্রে চেয়ারম্যানের নিকট কমিশনারগণের জবাবদিহিতা থাকবে।

ওই ধারা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. কামাল হোসেন চলতি বছরের জুনে এ রিট আবেদন করেন। এরপর প্রাথমিক শুনানি নিয়ে ১৪ জুন হাইকোর্ট রুল দেয়।

দুদক আইনের ১২ (২) ধারা স্বাধীন দুর্নীতি দমন কমিশনের মৌলিক নীতি ও আইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় কেন তা বাতিল করা হবে না, তা জানতে চাওয়া হয় রুলে। ওই রুলের উপর শুনানি করে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ গত ১৯ নভেম্বর রায় দেয়।

জবাবদিহির বাধ্যবাধকতা সংক্রান্ত আইনের ১২(২) ধারা স্বাধীন দুর্নীতি দমন কমিশনের মৌলিক নীতি ও আইনের তিনটি ধারার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ঘোষণা করে তা বাতিল করা হয় রায়ে।

দুদক চেয়ারম্যান ওই রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে গেলে গত ২৩ নভেম্বর বিচারক তা শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। তারই ধারাবাহিকতায় রোববার বিষয়টি আপিল বিভাগে ওঠে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ