সিলেটে শিশু আবু সাঈদ হত্যা মামলার যুক্তি-তর্ক উপস্থাপন শেষে আগামীকাল (সোমবার) রায়ের দিন ধার্য করা হয়েছে। আট কার্যদিবসের মধ্যে এর বিচার কাজ সম্পন্ন হয়েছে।
রোববার সকালে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রশীদ এ দিন ধার্য করেন। মামলায় এ পর্যন্ত ৩৭ জনের মধ্যে ২৮ জনের সাক্ষ্য নেয়া হয়েছে।
গত ১১ মার্চ নগরীর শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র আবু সাঈদ অপহৃত হয়। অপহরণের তিনদিন পর ১৪ মার্চ নগরীর ঝর্ণার পাড় সুনাতলা এলাকায় পুলিশ কনস্টেবল এবাদুর রহমান পুতুলের বাসার ছাদের চিলেকোটা থেকে আবু সাঈদের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: