বগুড়ায় শিয়া মসজিদে হামলা মামলার তেমন কোনো অগ্রগতি হয়নি। এদিকে, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক তিনজনের মধ্যে ২ জনকে পুলিশের কাছে সোপর্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এদিকে, অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডলকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শনিবার রাতে শাহীন মিয়া ও রায়হান মীর নামে আটক এ দুই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। অপর জনের বিরুদ্ধে অভিযোগ না পাওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়।
মসজিদে হামলার সঙ্গে জড়িত সন্দেহে শুক্রবার তাদের আটক করে র্যাব।
এদিকে, শনিবার এ ঘটনায় আটক অপর ৩ জনকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়েছে পুলিশ। ঘটনা তদন্তে আইনশৃঙ্খলাবাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।
হামলার ঘটনায় স্থানীয়দের মধ্য থেকে এখনো আতঙ্ক কাটেনি। এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল অব্যাহত রয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: