আদালত

সাত খুন: চন্দন হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি ১১ জানুয়ারি

না’গঞ্জ ৭ খুন
না’গঞ্জ ৭ খুন

নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনায় আইনজীবী চন্দন সরকার হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানির তারিখ আগামি ১১ জানুয়ারি ধার্য করেছে আদালত।

সোমবার সকালে কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির দায়ের করা মামলার শুনানিতে আসামিদের হাজির করা হয়।

এ মামলার প্রধান আসামি নূর হোসেন, র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ আসামিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে হাজির করা হয়।

এসময় তারেক সাঈদের আইনজীবী তার জামিনের আবেদন করে পরে আদালত তা নামঞ্জুর করে। শুনানি শেষে মামলাটি জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণের নির্দেশ দেন বিচারক।

পরে, চন্দন সরকার হত্যা মামলায় জেলা ও দায়রা জজ আদালতে এ ২৩ আসামিকে হাজির করা হয়। শুনানি শেষে বিচারকের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

এদিকে, কাউন্সিলর নজরুল ইসলামসহ ৫ জনকে হত্যা মামলায় আগামী পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়।

এছাড়া, চন্দন সরকার হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানির তারিখ আগামি ১১ জানুয়ারি ধার্য করেছে আদালত।

গত বছরের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ৬ জনের এবং পরদিন আরও একজনের লাশ উদ্ধার করে পুলিশ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ