আদালত

ইতালীয় নাগরিক হত্যা মামলায় দুজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

তাবেলা সিজার
তাবেলা সিজার

রাজধানীর গুলশানে তাবেলা সিজার নামের এক ইতালীয় নাগরিক হত্যা মামলায় আদালতে দুজন সাক্ষী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সোমবার ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান নূর এ দুই সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন।

তারা হলেন: তিশা ও আবুল কালাম।

আদালত সূত্র জানা গেছে, তিশার বাসায় মামলার অন্যতম আসামি ভাগনে রাসেলের যাতায়াত ছিল। আবুল কালাম ভবঘুরে লোক। এই দুই সাক্ষী মামলা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আদালতকে জানিয়েছেন।

গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান ২-এর ৯০ নম্বর সড়কের গভর্নর হাউসের সীমানাপ্রাচীরের বাইরের ফুটপাতে সিজারকে (৫১) গুলি করে হত্যা করা হয়। সিজার নেদারল্যান্ডসভিত্তিক আইসিসিও কো-অপারেশন নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রুফ (প্রফিটেবল অপরচুনিটিজ ফর ফুড সিকিউরিটি) কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন।

সিজার তাবেলা হত্যা মামলায় ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুমের ছোট ভাই এম এ মতিনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে চারজন তামজিদ আহম্মেদ রুবেল, মিনহাজুল আরেফিন রাসেল, শাখাওয়াত হোসেন ওরফে শরিফ ও সর্বশেষ রাসেল চৌধুরী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা বর্তমানে কারাগারে আছেন। ২৫ অক্টোবর এই চারজনকে গ্রেপ্তার করে ডিবি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ