আদালত

দোষ স্বীকার করল নিজামী: অ্যাটর্নি

মাহবুবে আলম
মাহবুবে আলম

একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত বদর বাহনীর প্রধান আমির মতিউর রহমান নিজামী এ প্রথম সাজা কমানোর আবেদন করেছেন।

আইনজীবী আপিল শুনানিতে অপরাধ স্বীকারে করে সাজা কমানোর আবেদন করেছেন—এ তথ্য নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বুধবার তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি বলেন, উনারা যা সাবমিশন করেছেন, আমি যা বুঝেছি, তাতে আমার মনে হল, জামাতের পক্ষ থেকে তাদের শীর্ষ আইনজীবীরা এ প্রথম তাদের অভিযুক্ত একজন নেতা যে অপরাধী, তা তারা স্বীকার করে নিয়েছেন এবং স্বীকার করে নিয়ে শুধু মৃত্যুদণ্ডের হাত থেকে অব্যাহতি পাওয়ার জন্য আবেদন করেছেন।

দিনের শুনানি শেষে মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, বক্তব্য শেষ করার শেষ প্রান্তে উনাদের শীর্ষ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন যেটা বলেছেন, ‘এটা তো ঐতিহাসিক ঘটনা যে খুন বা মানুষ হত্যা এগুলো হয়েছে এবং এগুলোর সঙ্গে সহযোগিতা করেছে সেই সময়ের জামাতে ইসলামী। মতিউর রহমান নিজামী তার বিশ্বাস থেকেই এগুলো সমর্থন করেছেন।’

শেষ মুহূর্তে খন্দকার মাহবুব বলেন, এগুলো যদি (নিজামী) করেও থাকেন, তবু বয়সের কথা চিন্তা করে তাকে মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি দেয়ার অনুরোধ করেছেন তিনি।

বুধবার আপিল শুনানির নবম দিনে নিজামীর আইনজীবীরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। এরপর রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল যুক্তি উপস্থাপন শুরু করেন। আগামী ৭ ডিসেম্বর আবারও তিনি এ মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি আদালতের সামনে তুলে ধরবেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ